1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইট চাপায় ১৯ বছরের চা-যুবক নিহত - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

ইট চাপায় ১৯ বছরের চা-যুবক নিহত

কমলগঞ্জ থেকে সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪৪১ পড়া হয়েছে

ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত; আহত-২


মৌলভীবাজারের কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে ইটের চাপায় পরিবারের একমাত্র উপার্জনকারী চা শ্রমিক শান্ত মহালী(১৯) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক্টর চালক মামুন আহমেদ ও ইট ক্রয় করা মালিকের ছেলে অসীম রোজারিও। ঘটনাটি ঘটেছে শুক্রবার(১৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের গোড়ায়। নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার(১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলার জন রোজারিও বাড়ির কাজের জন্য পাশ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের গংগানগর জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট ক্রয় করা হয়। বিকেলে ব্রিকস ফিল্ডের ম্যানেজার তাদের দুটি গাড়ি দিয়ে ইট পাঠায় খ্রিষ্টান টিলায় জন রোজারিও এর বাড়িতে। সামনের ট্রাক্টরে ছিল জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও এবং চা শ্রমিক শান্ত মাহালী। ট্রাক্টরটি খ্রিষ্টান টিলার উঁচু পাহাড় বেয়ে নিচে নামার সময় ব্রেক ফেল করে ইঞ্জিন থেকে বডি ছিটকে পরে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়ে শান্ত মাহালী। পেছনের গাড়ির লোকজন এসে ইটের নিচ থেকে শান্তকে বের ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইটের আঘাতে তার মাথার পেছনে মারাত্মক জখমের কারণেই সে ঘটনাস্থলেই মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রাক্টর থেকে বডি আচড়ে পরলে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ডোবায় পরে গিয়ে পড়ে। এতে ট্রাক্টরের চালক মামুন আহমেদ ও জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও আহত হলে তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

মাধবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাবিদ আলী বলেন, ট্রাক্টর উল্টে হতাহতের বিষয়টি খবর পেয়ে কমলগঞ্জ থানাকে জানালে শুক্রবার বিকাল ৫ টায় লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে ছেলের এই অকাল মৃত্যুর সংবাদ শুনে তার মা অনিলা মহালী ঘটনাস্থলে গেলে এক হৃদয় বিদারক দৃশ্য ঘটে। এসময় মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT