1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ঝড় বাদলের সময়ে লাউয়াছড়া বন বিভাগকে অতিরিক্ত সতর্ক থাকা আবশ্যক - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

ঝড় বাদলের সময়ে লাউয়াছড়া বন বিভাগকে অতিরিক্ত সতর্ক থাকা আবশ্যক

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪০০ পড়া হয়েছে

ঝড়ে উপড়ে পড়া গাছ রেল লাইন থেকে সময়মত না সরানোর কারণে
কালনী এক্সপ্রেসের সাথে ধাক্কা
বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা


 

সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে ঝড়ে উপড়ে পড়া গাছের সাথে কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগেছে। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক যাত্রী। বৃহস্পতিবার(২৯মে) সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌণে ৯টায় লাউয়াছড়া বনে পৌঁছালে ঝড়ে উপড়ে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা পড়ে থাকা গাছ ও ডালপালা কেটে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। সকালে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময়ে রেললাইনে উপড়ে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান শতাধিক যাত্রী।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে কালনী এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেললাইন থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে ট্রেনের প্রায় ২০ মিনিট সময় বিলম্ব হয়।

গাছ পড়ার বিষয়ে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, আমরা খবর পেয়ে রেললাইনে পড়া গাছ ও ডালপালা কেটে সরাতে কাজ করি। লাউয়াছড়ায় অনেক গাছ পুরোনো রয়েছে। বৃষ্টি হলে মাটি দেবে গিয়ে সেগুলো উপড়ে পড়ে যায়। ট্রেন আসার আগে রাস্তার উপর পড়ে যাওয়া গাছ সরানো হলো না কেনো(?) এমন প্রশ্নের কোন জবাব মেলেনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT