1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেরেমী করবিন ও ঘানার প্রেসিডেন্ট আকুফো আদ্দো বৈঠক - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

জেরেমী করবিন ও ঘানার প্রেসিডেন্ট আকুফো আদ্দো বৈঠক

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৬৯৭ পড়া হয়েছে

লণ্ডন।। কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের আগে আজ সকালের দিকে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো, সংসদে শ্রমিকদলের বিরুধীদলীয় নেতা সম্মানিত জেরেমী করবিন-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
তাদের আলোচনায় উঠে আসে যুক্তরাজ্যে  কমনওয়েলথ নাগরীকদের অধিকারের বিষয়, ইউরোপীয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার পর কমওয়েলথ দেশের সাথে বাণিজ্যের নমুনা। তাদের এ আলোচনায় আরও উঠে আসে কমনওয়েলথ ও জাতিসংঘের সংস্কার বিষয় এমনকি আফ্রিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সৈন্য সামন্ত ও আফ্রিকান ইউনিয়নের ভূমিকার বিষয়।

বৈঠকে প্রেসিডেন্ট আকোফো আদ্দো বিরুধীদলীয় নেতাকে জানান যে ঘানা ও যুক্তরাজ্য বন্ধুত্ব ও সহযোগীতার অতীত বন্ধনকে আরো  শক্তিশালীভাবে কাজে লাগাবে। যুক্তরাজ্য সবসময়ই ঘানার ব্যবসা-বাণিজ্যের বিশ্বস্ত অংশীদার এবং ঘানার সরাসরি প্রধান বিদেশী বিনিয়োগকারী।
হৃদ্যতাপূর্ণ এ আলোচনায় প্রেসিডেন্ট আকুফো আদ্দো আরও বলেন যে ঘানা ও যুক্তরাজ্য আগের মতই কমনওয়েলথ-এর গণতান্ত্রিক জবাবদিহীতার মূল্যবোধ সমুন্নত রাখা, সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে।
প্রেসিডেন্ট আকুফো আদ্দো বিরুধীদলীয় নেতাকে এ বছরের শেষে ঘানা ঘুরে আসার আমন্ত্রণ জানান। বিরুধীদলীয় নেতা সহৃদয়তার সাথে আকুফো’র আমন্ত্রণকে গ্রহন করেন। উল্লেখ্য, সম্মানীত এমপি জেরেমী করবিনের সংসদীয় এলাকা উত্তর ইজলিংটন, ঘানা অধিবাসী অধ্যুষিত এলাকা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT