1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জ্ঞানপীঠ সম্মান পেলেন কবি শঙ্খ ঘোষ - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

জ্ঞানপীঠ সম্মান পেলেন কবি শঙ্খ ঘোষ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ১০৫২ পড়া হয়েছে

লন্ডন: শনিবার, ৮ই পৌষ ১৪২৩।। নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কার পেলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। ভারতের সর্বোচ্চ আর্থিক মূল্যের বেসরকারি তরফের এই পুরস্কার শুধুমাত্র সারা জীবনের সাহিত্যের অবদানের জন্যই দেওয়া হয়ে থাকে। শুক্রবার জ্ঞানপীঠ সিলেকশন বোর্ডের পক্ষ থেকে শঙ্খ ঘোষের নাম ৫২তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিককে পুরস্কৃত করে বাঙালি বিদ্বজ্জন সমাজের মান ও গর্ব দুটোই বৃদ্ধি পেল।

উল্লেখ্য, ১৯৯৬ সালে মহাশ্বেতাদেবী এই পুরস্কার প্রাপকের তালিকায় শেষ বাঙালি ছিলেন। ১৯৬৬ সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা সাহিত্য জ্ঞানপীঠের আলো দেখে। এরপর একে একে পুরস্কৃত হন আশাপূর্ণা দেবী (১৯৭৬), বিষ্ণু দে (১৯৭১), সুভাষ মুখোপাধ্যায় (১৯৯১) আর মহাশ্বেতা দেবী (১৯৯৬)। শঙ্খ ঘোষের সুবিশাল সাহিত্য জগতের সিংহভাগ জুড়ে আছে তাঁর কাব্য প্রতিভা। ‘তুমি তো তেমন গৌরী নও’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘পিঞ্জরে দাঁড়ের শব্দ’, ‘বাবরের প্রার্থনা’ প্রভৃতি কবিতা পাঠকদের ভীষণ নাড়া দিয়ে যায়।(বর্তমান থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT