1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দিল্লীতে অনুষ্ঠিত বিশ্ববাণিজ্য সংস্থার সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি - মুক্তকথা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

দিল্লীতে অনুষ্ঠিত বিশ্ববাণিজ্য সংস্থার সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৬২৫ পড়া হয়েছে

ছবিতে মন্ত্রীকে হাইকমিশনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিচ্ছেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

মুক্তকথা সংবাদকক্ষ।। বিশ্ববাণিজ্য মধ্যস্থতায় এলডিসিভুক্ত দেশগুলোর সক্রিয় অংশগ্রহন প্রয়োজন। বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থায় বিরাজমান বিভিন্ন সমস্যার চিহ্নিত করণ ও তা সমাধানে ভবিষ্যত করণীয় ঠিক করতে বিশ্ব বাণিজ্য সংস্থা(ডব্লিউটিও)-কে ভূমিকা রাখতে হবে।
গত মঙ্গলবার, ১৪ই মে ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত বিশ্ববাণিজ্য সংস্থা ‘ডব্লিউটিও’এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উন্নত দেশের মন্ত্রী পর্যায়ের সভা ২০১৯-এ যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওই সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
গণমাধ্যম ও সংবাদ মাধ্যম থেকে জানা যায়, টিপু মুনশি আনুষ্ঠানিকভাবে ভারতের বাণিজ্য, শিল্প এবং বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূর সঙ্গেও একান্ত বৈঠক করেছেন। এসময় তিনি বাংলাদেশের বিভিন্ন পণ্যের ওপর ভারত কর্তৃক আরোপিত এট্রি ডাম্পিং ডিউটি প্রত্যাহারের অনুরোধ জানান। বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতেও ভারতের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
ভারতে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের বাণিজ্য, শিল্প এবং বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূ। বিশ্বের ২৩টি উন্নয়নশীল দেশের মন্ত্রীরা এই সভায় যোগদান করেন।
পরের দিন মন্ত্রী টিপু মুন্সি ও তার প্রতিনিধি দলকে এক ইফতার ও নিশিভোজে দাওয়াত করেন দিল্লীর বাংলাদেশ মিশনের পক্ষে হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। সূত্র:সংবাদ ও গণমাধ্যম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT