1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দু'টি রেলপথ 'আন্তঃনগর বিরতিহীন ট্রেন' দ্রুত চালুর দাবীতে মানববন্ধন - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

দু’টি রেলপথ ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ দ্রুত চালুর দাবীতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৩৩ পড়া হয়েছে

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ দ্রুত চালুর দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবীতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ৭ই অক্টোবর সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুলাউড়া ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মৌলভীবাজার জেলার ওয়াকার্স পার্টির নেতা সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার আব্দুল কাইয়ুম, মোঃ কাওছার ইকবাল, রাজনৈতিক নেতা নাজমুল হাসান বাবুল, সমাজকর্মী আনিসুল ইসলাম আশারাফী, বিকাশ দাশ বাপ্পন, আদিবাসী নেতা শ্যামল দেব বর্মা, সমাজকর্মী শিমুল তরফদার, রূপম আচার্য প্রমূখ।

মানববন্ধনকারীদের দাবীসমূহের মধ্যে রয়েছে ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবীকৃত এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত ২টি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময়ে চালুকরণ। আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন।

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাহিরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টফেজ বন্ধ করে উক্ত এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুকরণ। ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর ট্রেনগুলোকে আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের জন্য টিকেট বিহীন যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণ। পারাবত এক্সপ্রেসের পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলো প্রতিস্থাপন। আসন ও কোচ সংকট নিরসনে দ্রুত প্রদক্ষেপ নেয়া।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT