1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধলাই নদীতে পানি বৃদ্ধি - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

ধলাই নদীতে পানি বৃদ্ধি

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১০৭৩ পড়া হয়েছে

কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি

উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিকভাবে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি হলেও শুক্রবার ধলাই নদীর অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পায়। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ধলাই প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ধলাই নদীর পানি প্রবাহের দিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষনিক নজরদারি করছে বলে জানা যায়।
শুক্রবার দিনভর মাঝারি বৃষ্টিপাত হয়। উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে শুক্রবার রাত থেকে কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। শনিবার সকাল ১০ টায় কমলগঞ্জ থানা সংলগ্ম পুরাতন ধলাই সেতু এলাকা ঘুরে দেখা যায়, নদীর পানি অস্বাভাবিকভবে বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে শুরু করে এ উপজেলার উপর দিয়ে প্রবাহিত ধলাই নদীর ৫৭ কি.মি. এলাকার প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ আছে। এভাবে পানি বাড়তে থাকলে ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধের যে কোন একটি স্থানে ভেঙ্গে যেতে পারে।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর কমলগঞ্জ উপজেলার পর্যবেক্ষক সাকিব হোসেন বলেন, উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় বেশি বৃষ্টি হওয়ায় শুক্রবার রাত থেকে কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়, তবে এখন বিপদ সীমা অতিক্রম করেনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ধলাই নদীর আকস্মিক পানি বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ধলাই প্রতিরক্ষা ঝুঁকিপূর্ণ বাঁধে মেরামত কাজ করা হয়েছে। আপাতত বাঁধ ভাঙ্গার কোন সম্ভাবনা নেই। উপজেলা প্রশাসন ধলাই নদীর পানি প্রবাহের দিকে নজরদারি করছে বলেও তিনি জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT