1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নকল সামগ্রী এবং বেশী দামে বিক্রি, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

নকল সামগ্রী এবং বেশী দামে বিক্রি, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১০০৮ পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নকল পিপিই ও মাস্ক এবং বেশী দামে হ্যান্ড স্যানেটাইজার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আদালত নকল পুণ্যগুলো দোকান খেকে জব্দ করে নিরাপদ স্থানে পুড়িয়ে ফেলা হয়।

সোমবার দুপুরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের সহযোগিতায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানাযায়, পোষ্ট অফিস রোডস্থ সাইফুর রহমান মার্কেটে জসিম প্যান্ট হাউস এর সামনে বসা দোকানদার হাসু তালুকদারকে নকল পিপিই ও মাস্ক বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই নকল পিপিই ও মাস্ক জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া একই আদালত অতিরিক্ত দামে স্যাভলন বিক্রি করায় দায়ে হবিগঞ্জ রোডস্থ জয়ন্তী এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শ্রীমঙ্গল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন জানান, করোনার এই সংকটকালে নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য কেনােবেচা করা কোন ভাবেই মেনে নেয়া হবে না। এজন্য প্রশাসন কঠোর। তিনি বলেন, নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য বিক্রি ও সংরক্ষন এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও অন্য সদস্যরা অংশ নেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT