1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নবনির্বাচিত পরিষদের শপথ - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

নবনির্বাচিত পরিষদের শপথ

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৮ পড়া হয়েছে

নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির
নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা পর্ষদের আয়োজনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় নয়াবাজারে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব।

সমাজকর্মী শাহাজাহান আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শওকত আহমদ, সমাজসেবক মাহমুদুর রহমান বাদশা, সমাজসেবক জুনেদ আহমদ, সমাজসেবক শামসুল ইসলাম লিয়াকত প্রমুখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাচ্চু খানসহ আরো অনেকে।

আলোচনা সভার শুরুতেই নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT