1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুদান - মুক্তকথা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুদান

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৬৭৮ পড়া হয়েছে

ঢাকা।। বিগত ১৫ এপ্রিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনা ভাইরাসজনিত সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এর নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব জিয়াউল হাসান এনডিসি এসময় উপস্থিত ছিলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রীর এক মাসের মূল বেতন এবং মন্ত্রণালয় ও এর অধীন পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও বাংলাদেশ রাবার বোর্ড এর কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ৪৯ লক্ষ ৯ হাজার ৫শত ২০ টাকার একটি চেক এসময় হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে সংযুক্ত থেকে ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT