1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মর্মান্তিক! আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে বাংলাদেশী একই পরিবারের ৬জনের লাশ উদ্ধার - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মর্মান্তিক! আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে বাংলাদেশী একই পরিবারের ৬জনের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১১৬৪ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ বাংলাদেশী একই পরিবারের ৬জনের লাশ উদ্ধার করেছে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের পুলিশ। স্থানীয় সময় গত রোববার, ৪ এপ্রিল, দিবাগত রাতে ওই রাজ্যের অ্যালেন শহরে, পাইন ব্লাফ ড্রাইভ এলাকার একটি বাড়ি থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ৬ এপ্রিল সকালের দিকে এ খবরটি প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন।
পুলিশ ধারণা করছে যে, মা, বাবা, বোন ও নানিকে হত্যার পর ওই পরিবারের দুই সন্তান আত্মহত্যা করেছেন। তারা একটি “সুইসাইড নোট” রেখে গেছেন। পরিবারকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তারা এ পথ বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
আরও জানা গেছে যে, ওই পরিবারের ঘনিষ্ঠ একজন তাদের ফোন করে পাচ্ছিলেন না। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে গুলিবিদ্ধ লাশগুলো উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন ১৯ বছর বয়সী যমজ ভাই-বোন ফারহান তৌহিদ ও ফারবিন তৌহিদ, বড় ভাই তানভীর তৌহিদ(২১), মা আইরিন ইসলাম(৫৬), বাবা তৌহিদুল ইসলাম(৫৪), তানভীর তৌহিদের নানি আলতাফুন্নেসা(৭৭)।
অ্যালেন পুলিশের কর্মকর্তা জন ফেলটিকে বলেছেন, তিনি ২১ বছর ধরে শহরটিতে আছেন। এমন দুঃখজনক ঘটনার মুখোমুখি তিনি আগে কখনো হননি। পুরো ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এই পুলিশ কর্মকর্তা।
এদিকে ঘটনার সময় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। মেডিকেল পরীক্ষার পর এ বিষয়ে জানা যাবে বলে নগরীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT