1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লণ্ডনে আবারও ঘটলো চাকু দিয়ে মেরে ফেলার অমানবিক ঘটনা - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

লণ্ডনে আবারও ঘটলো চাকু দিয়ে মেরে ফেলার অমানবিক ঘটনা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৩৫৪ পড়া হয়েছে

গত ১১মে বুধবার ২০২২ইং, লণ্ডনের বারনেট বরো কাউন্সিল এলাকায় আবারো ঘটলো চাকু চালিয়ে মানুষ মেরে ফেলার এক অমানবিক অপঘটনা। এ দিন বেলা বিকেল ২.৪৫মিনিটে লণ্ডনের রোগীবহনকারী গাড়ী সেবা(এমবুলেন্স) থেকে পুলিশকে খবর দেয়া হয় এমন অপরাধমূলক দূর্ঘটনার।

অমানবিক এ হত্যাকাণ্ডটি ঘটে বার্নেট বরো কাউন্সিলের মহাসড়কের একটি বাড়ীতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ীতে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে মারাত্মক ছুরিকাহত অবস্থায় পায়। ঘটনাস্থলেই জরুরী ডাক্তারী সেবার পর আহতকে বেলা ৩.১২মিনিটের সময় মৃত ঘোষণা করা হয়। ‘হাম এণ্ড হাই’ এ খবর প্রকাশ করেছে।

নিহতকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ ৩৫ বছর বয়সী একব্যক্তিকে ঘটনাস্থল থেকেই সন্দেহবশতঃ আটক করেছে এবং তাকেও উত্তর লণ্ডনের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

‘বিশেষ অপরাধ হুকুমত’কে(স্পেশিয়েলিস্ট ক্রাইম কমাণ্ড) বিষয়টি অবহিত করা হয়েছে। এ অপরাধ বিষয়ে কেউ কিছু জানতে পারলে প্রসঙ্গ সিএডি ৬৫৫/১১মে(reference CAD 655/11 May) উল্লেখ করে ১০১ ক্রমিকে(নম্বর-এ) পুলিশকে জানানোর জন্য অবহিত করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT