1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৮৫ পড়া হয়েছে

1473016901_15ndexফরহাদ হোসেন।।
রাজনগর: বৃহস্পতিবার, ২২শে অগ্রহায়ণ ১৪২৩।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহত ওই ছাত্রীর নাম ইতি রাণী দেব (১৭)।  বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১ টার সময় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মুরালী গ্রামের মঞ্জু দেবের মেয়ে রাজনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ইতি রাণী বুধবার দুপুরে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে সিএনজি অটোরিক্সা যোগে বাসায় ফিরছিলেন।

মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মহাসহস্র এলাকায় সিএনজি থেকে মাথা বের করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো ন-১৬-২২৪৮) সাথে আঘাত লাগে। এসময় সিএনজি অটোরিক্সা থেকে ছিটকে পরে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত ইতি পরিবারের সাথে মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। পুলিশ দূর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। রাজনগর থানার ওসি (তদন্ত) গোলাম সরওয়ার বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পিকআপ ভ্যানটি থানা হেফাজতে আছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT