1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সম্মাননা পেলেন ৪ জয়িতা - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

সম্মাননা পেলেন ৪ জয়িতা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ১৩৭৫ পড়া হয়েছে

ফরহাদ হোসেন।। রাজনগর: শনিবার, ২৪ অগ্রহায়ণ ১৪২৩।। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ৪ জন মহিলাকে ‘জয়িতা’ সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখার জন্য ডা. ফাদিলা আহমেদ তিন্নিকে, সফল জননীর জন্য গৌরী রাণি সেনকে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করার জন্য ফাহিমা আক্তারকে ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য সেলিনা বেগমকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট দেওয়া হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এর আওতায় শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আছকির খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, রাজনগর ডিগ্রি কলেজের প্রভাষক শাহানারা রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT