1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে” শীরনামে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল অনুষ্ঠান - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

“স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে” শীরনামে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল অনুষ্ঠান

বদরুল মনসুর
  • প্রকাশকাল : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৮৮৬ পড়া হয়েছে

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজনদের অংশগ্রহণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১২ ই জানুয়ারি ইউকে বিডি টিভির “স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে” শীরনামে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল অনুষ্ঠান “সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর অতিঘনিষ্ঠ আপনজন বাংলাদেশ যুবলীগের সাবেক চেয়ারম্যান, ১৪ দলের সমন্নয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মন্ত্রী জননেতা আমির হোসেন আমু এম পি।

প্রধান অতিথি আমির হোসেন আমু এম পি, বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের সময় তৎকালীন বৃটিশ প্রধান মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে সম্মানিত করেছিলেন তা’তে পুরো বাঙালি জাতিই সম্মানিত হয়েছিল। তিনি  আরো বলেন, বঙ্গবন্ধু দেশে ফিরে দেশ পুনঃগঠনের কাজে মনোনিবেশ করেন। কিন্তু অপশক্তিরা তাকে হত্যা করার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে রুখে দেয়।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, ১০ জানুয়ারি একদিনে আসেনি বরং দীর্ঘ নয় মাসের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আসে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, তারই ভাষণ ছিলো আমাদের মূলমন্ত্র। এই ভাষণ আমাদেরকে উজ্জীবিত করতো। এখনো এই ভাষণ সবাইকে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণায়ই দেশ আজ এগিয়ে যাচ্ছে। তবে অপশক্তিরা এখনো তৎপর। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই কিছু করতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে সকল কর্মী ও নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালো কর্মী তৈরি হলে ভালো সংগঠন তৈরি হয়।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন-এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও ইউকে বিডি টিভির উপদেষ্টা সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি- একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী; বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ইউকে নিউপোট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুরসহ অন্যান্য আলোচকবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিশু শিল্পী তানজিম বিন তাজ প্রত্যয়, কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার মায়াবী হোসাইন নুপুর ও কবি নিলরুবা খানম সুমি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT