1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্রষ্টার শক্তির পক্ষে এসব ভাঙ্গা-গড়ার নিয়ন্তা হলাম আমরা মানুষ - মুক্তকথা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

স্রষ্টার শক্তির পক্ষে এসব ভাঙ্গা-গড়ার নিয়ন্তা হলাম আমরা মানুষ

হারুনূর রশীদ
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৪১৯ পড়া হয়েছে

কোন কালে যদি ভারতীয় ইউনিয়ন ভেঙ্গে কিছু স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় তা’হলে পশ্চিমবঙ্গ কি বাংলাদেশের সাথে যোগ দেবে? এমন একটি জঠিল প্রশ্ন তুলে কৌড়ায় লিখেছেন জনৈক মোহাম্মদ বুরহান উদ্দীন। তার ভাষায় ইংরেজরা সূচনাতেই এ পথ বন্ধ করে দিয়ে গেছে। আর বাকী যেটুকু সুযোগ ছিল, আমাদের ধর্মের নামের আচরণ অনুশীলন সেটুকু ফাঁককেও ভরাট করে দিয়ে রেখেছে।

তিনি আরো বলেছেন, কেবলমাত্র ভাষা আর সীমান্তরেখা ছাড়া আমাদের দু’পক্ষের মাঝের বাকী সব নিজ নিজ পথে বহুদূর গড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে আর পূর্ববাংলার তো কবর রচনা হয়ে গেছে বাংলাদেশ নামের নতুন এক পরিচিতির মায়াজালে।
উপরের এ কথাগুলোকে যেমন বাতিল করার কোন উপায় নেই আবার রাজনৈতিক কারণকে একেবারেই উপেক্ষা করা যায় না। এ মায়াজাল থেকে বাংলাদেশের বেরিয়ে আসা কতটুকু সহজ হবে এখনও বলার সময় আসেনি। কিন্তু একেবারে যে আসতে পারবে না কিংবা এক হতে পারবে না তাও জোর গলায় বলা যাবে না। তবে এটুকু নিশ্চিত হয়ে বলা যায় যে এমন এক হয়ে যাবার সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়াও যায় না। দুনিয়ার বহু দেশে এমন যোগ বিয়োগ ঘটেছে। এখনও ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে।

দুই জার্মানীর এক হয়ে যাবার ঘটনাতো এই শতকেরই ঘটনা। একটি জনগুষ্ঠীর স্বীয় স্বার্থ রক্ষার রাজনীতির চোরা-বাঁকা পথে হাটতে গিয়ে এমন বহু উত্থান-পতন ঘটে থাকে। এমন ভাঙ্গা-গড়ার ভেতর দিয়েইতো আমাদের চলমান সভ্যতা হাঁটছে। সময়ের ডাকে সকলকেই সাড়া দিতে হয়। যে যত আগে সাড়া দেবে সে তত বেশী ফললাভ করবে। এটাইতো নিয়ম। এটাই জ্ঞান-বিজ্ঞানের কথা। তবে হ্যাঁ, সেখানে কিছু মানুষকে নিষ্ঠার সাথে শ্রম দিতে হয়। সময় দেয়ার সেই মানুষগুলোও জন্ম নেয় সময়ের ডাকে।

যেখানে ভাঙ্গন বেশী সেখানেই ভাঙ্গা টুকরোগুলো একত্রিত হওয়ার তাগিদ অনুভব করে সকলের আগে। আমরা যত নমুনায় বিভক্ত হচ্ছি তার পাশাপাশি আর একটি কাজ সকলের অগোচরে তিল তিল করে গড়ে উঠছে সেটি হলো এক হবার বাসনা। কথাগুলো ভাবের আবেগের মত শুনায় কিন্তু এটিই সত্য। বিজ্ঞান এটিই বলে। কথায় আছে না নদীর এপার ভাঙ্গে তো ওপার গড়ে। এই ভাঙ্গা আর গড়া সচেতন স্রষ্টা শক্তির অমোঘ বিধান। স্রষ্টার শক্তির পক্ষে এসব ভাঙ্গা-গড়ার নিয়ন্তা হলাম আমরা মানুষ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT