1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হযরত সৈয়দ শাহ মোস্তফা রঃ এর ৬৮০ তম উরুস হচ্ছেনা - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

হযরত সৈয়দ শাহ মোস্তফা রঃ এর ৬৮০ তম উরুস হচ্ছেনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৯৬৭ পড়া হয়েছে

জাকির হোসেন॥ করোনা সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতার লক্ষ্যে মৌলভীবাজারে হজরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী(রহ.)এর ৬৮০তম ওরস মোবারক উপলক্ষে প্রতি বছরের মতো এবার দরগাহ প্রাঙ্গণে আর মেলা হচ্ছে না। দোকান পাট বসার কোন অনুমতি দেয়া হবেনা।
হযরত সৈয়দ শাহমোস্তফা(রঃ)এর উরুস কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয় যে, দেশ জুড়ে মহামারি করোনার ভয়ংকর অবস্থার কথা বিবেচনা করে প্রতি বছরের মতো এবারও স্বাস্থবিধি মেনে দুরত্ব বজায় রেখে মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আজকার ও শিরনী বিতরণ করা হবে।
হযরত শাহজালাল(রঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা(রঃ) শের সওয়ার চাবুক মার মৌলভীবাজার এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ১৪ জানুয়ারী আছরের নামাজের পর থেকে মিলাদ মহফিল ও গরু জবেহের মাধ্যমে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিনই এশার নামাজের পর জিকির আজকারও হবে। পরদিন গিলাফ চড়ানো এবং জোহরের নামাজের পর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হবে। এরপর এশার নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে হযরত সৈয়দ শাহমোস্তফা রঃ এর ৬৮০তম উরুস-এর সমাপ্তি হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT