1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৫৩ তম শহীদ নীরা বাউরী দিবস আজ - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

৫৩ তম শহীদ নীরা বাউরী দিবস আজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১০৯৮ পড়া হয়েছে

পূর্ব পাকিস্তান চা শ্রমিক আন্দোলনে শহীদ নীরা বাউরীর নাম এক বাক্যে পরিচিত। চা শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও এর বাইরে কাজে ওভার টাইমের পারিশ্রমিকের দাবিসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘটে ৫৩ বছর আগে ১৯৬৯ সালে ১৩ এপ্রিল পুলিশের গুলিতে ডানকান ব্রাদার্স মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের কারখানার পাশে শ্রমিক নীরা বাউরী শহীদ হন। আরও কয়েকজন চা শ্রমিক আহত হন। এ আন্দোলনের নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা মফিজ আলীসহ চা বাগানের প্রবীন নেতৃবৃন্দ। পুলিশের গুলিতে নীরা বাউরীর মৃত্যুর পর আন্দোলন জোরালো হয়ে উঠে। চা শ্রমিকরা এই দিনটিকে স্মরণ করে প্রতি বৎসর ১৩ এপ্রিল শহীদ নীরা বাউরী দিবস পালন করে আসছে। এবছরও কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৫৩ তম শহীদ নীরা বাউরী দিবস নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হবে।

১৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৮টায় শমশেরনগর চা বাগান কারখানার পাশে শহীদ চা শ্রমিক নীরা বাউরীর সমাধিস্থলে পুষ্পার্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হবে। এরপর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শমশেরনগর, কানিহাটি, দেওছড়া, বাগীছড়া ও সুনছড়া চা বাগান প ায়েত কমিটি, বাউরী সমাজ কল্যাণ পরিষদ ও চা শ্রমিক নেতৃবন্দের আয়োজনে দিবসটি পালিত হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT