1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংবাদপাঠক সিরাজুল মজিদ মামুন আর নেই - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

সংবাদপাঠক সিরাজুল মজিদ মামুন আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬
  • ২১৭০ পড়া হয়েছে

imageসিরাজুল মজিদ মামুনের পরলোক গমন।

মুক্তকথা: লন্ডন ৪ঠা মে ২০১৬ইং রাত ১১টা

প্রখ্যাত টিভি ও বেতার ঘোষক সিরাজুল মজিদ মামুন গতকাল সকাল ৫.৪১মিনিটে আমেরিকার হোষ্টনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৭৩ বছরে পা দিয়েছিলেন।
তার ছোটভাই অধ্যাপক শামসুল মজিদ হারুন বাসস‌‌’কে জানান যে শ্বাসকষ্ট জনিত কারণে তাকে গত রোববার হোষ্টনের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তিনি গতকাল ভোরে চিকিতসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি শোকাগ্রস্ত স্ত্রীসহ দুই পুত্র ও বহু গুণগ্রাহী বন্ধুবান্ধব রেখে গেছেন।
মরহুম মামুন পেশায় একজন প্রকৌশলী ছিলেন। তিনি মধ্য ষাটের দশকে তদানিন্তন রেডিও পাকিস্তানে ঘোষক হিসাবে যোগ দিয়ে তথ্য ও গণমাধ্যম জীবনের সূচনা করেন। এর পর তাকে আর পেছনে তাকাতে হয়নি। পর্যায়ক্রমে তিনি নিজ কৃতিত্বে বেতার ও টিভিপর্দার জনপ্রিয় সংবাদ পাঠক হয়ে উঠেন। তিনি সর্বপ্রথম ১৯৬৭ সালে টেলিভিশন সংবাদ পাঠক হিসাবে নিজেকে প্রকাশ করেন।
মরহুম মামুন ১৯৬৬ইং সনে ঢাকার বুয়েট থেকে প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। তিনি বুয়েটের প্রাক্তন ছাত্র-ছাত্রী সন্মিলনীর সাথে খুবই সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বুয়েট প্রাক্তন ছাত্র-ছাত্রী সন্মিলনীর সহসভাপতির দায়ীত্বে ছিলেন। “বুয়েট প্রাক্তন ছাত্র-ছাত্রী সন্মিলনী” তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। (সংবাদ বাংলাদেশ সংবাদ সংস্থার, অনুবাদ: হারুনূর রশীদ)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT