1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আওয়ামী লীগের অপমৃত্যু হয়েছে - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

আওয়ামী লীগের অপমৃত্যু হয়েছে

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৬ পড়া হয়েছে

দল হিসেবে স্বৈরাচারী ভূমিকার জন্য
আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে

-নাসের রহমান

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। আর দল হিসেবে সরকারে গিয়ে আওয়ামী লীগের স্বৈরাচারী ভূমিকা আওয়ামীলীগের মৃত্যু ঘটিয়েছে। আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। শ্রীমঙ্গলে দলীয় সভায় এম নাসের রহমান এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের রোটারি ক্লাবে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসের রহমান বলেন, ‘আওয়ামী লীগ দলটির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে৷ নির্বিচারে গণহত্যা চালিয়ে দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধীমতের নেতাকর্মীদের গুম খুন গণহত্যা চালিয়েছে। তা-ই স্বৈরাচারী দল হিসেবে তারা রাজনৈতিক অধিকার হারিয়েছে।

দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে নাসের আরও বলেন, এই ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে যেসব বিএনপির পদধারীরা অতীতে দালালি করেছিল তারা যাতে কোনভাবেই বিএনপির কোনো পর্যায়ের কমিটিতে আসতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের আন্দোলন সংগ্রামে যে যতো বেশি জেলখানায় ছিল সে ততো বেশি মূল্যায়িত হবে। কমিটিতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে অবশ্যই সম্পাদকীয় পদ পদবীতে স্থান দিতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শাহাব উদ্দিন, পৌর বিএনপি নেতা মোসাব্বির আলী মুন্নাসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT