1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমেন দ্বীপের গভর্নর আনোয়ার চৌধুরীকে সাময়িক প্রত্যাহার - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

কেমেন দ্বীপের গভর্নর আনোয়ার চৌধুরীকে সাময়িক প্রত্যাহার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ৫৯১ পড়া হয়েছে

লণ্ডন অফিস।। দাপ্তরীকভাবে দায়ীত্ব নেয়ার ৩ মাসের মাথায় বিভিন্ন অভিযোগের কারণে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়া হলো কেমেন দ্বীপদেশের বৃটিশ গভর্নর বাঙ্গালী আনোয়ার চৌধুরীকে। গেলো বুধবার ব্রিটেনের ‘ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস’ (এফসিও)  এক বিবৃতিতে গভর্নরের পদ থেকে আনোয়ার চৌধুরীকে সাময়িক প্রত্যাহারের তথ্য জানায়। তবে ঠিক কি কারণে চৌধুরীকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে বা তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো আলোচনার সময় এটা নয়। তবে তার প্রত্যাহার আদেশ ‘অভাবিত এবং দুর্ভাগ্যজনক’। তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করছে ‘বিদেশ ও কমনওয়েলথ অফিস’।

 

দ্বীপদেশের সরকারী প্রধান ওলডেন মেকলালিন বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে আনীত কিছু অভিযোগের তদন্তের জন্য তাকে সাময়িকভাবে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে ‘বিদেশ ও কমনওয়েলথ অফিস’ও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের প্রকৃতি কি নমুনার এমন জানার বিষয়ে ‘বিদেশ ও কমনওয়েলথ অফিস’ বলেছে, তদন্তকালীন অবস্থায় কোন বিষয়ের উপর মন্তব্য করা সঠিক নয়। গার্ডিয়ান ও অনলাইন দৈনিক মেইল এ খবর দিয়েছে।
২০০৪ সালে ঢাকায় বৃটিশ রাষ্ট্রদূত থাকাকালীন সময়ে সিলেটের শাহজালাল মাজারে এক বোমা হামলায় আনোয়ার চৌধুরী আহত হন। এসময় বোমায় ২জন লোক মারা যায় এবং শতাধিক আহত হয়।
গত মাসে বৃটিশ সংসদে মুদ্রাপাচার বিরুধী আইন অমান্যের সংশোধিত বিল পাশ হলে ১৪টি বৃটিশ ‘অভারসীজ টেরিটরি’কে তাদের সুযোগ সুবিধাভোগী মালিকানার তালিকা প্রকাশের নির্দেশ দেয়া হয়।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT