1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সৌদি যুবরাজ গোপন বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

সৌদি যুবরাজ গোপন বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ২৩৩৫ পড়া হয়েছে

লণ্ডন।। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও প্রধানমন্ত্রী বেনজামিন নেতানেয়াহু গোপন বৈঠক করেছেন। জানা গেছে উভয় দেশের এ দুই রাজনীতিক জর্দানের রাজধানী আম্মানের রাজকীয় প্রাসাদেই গোপন এ বৈঠকে মিলিত হন।
বিশ্বস্ত উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে জর্দানের রাজা আব্দুল্লাহ তাদের দু’জনের এই গোপন সভায় উপস্থিত ছিলেন। আবার তার অনুপস্থিতিতেও এরা দু’জন বৈঠক করেছেন এমন ঘটনার খবরও ওই সূত্র জানিয়েছে।
যদিও সৌদি আরব ও ইসরাইলের মাঝে কোন কূটনৈতিক সম্পর্ক নেই এর পরও এ দু’দেশ গোপনে যোগাযোগ রাখেন বলে মানুষের মাঝে ব্যাপক গুঞ্জন আছে। ইসরাইলের সংবাদপত্র ‘মারিভ’ এর বরাত দিয়ে হায়দরাবাদ ভারতের ‘দি সিয়াসত ডেইলি’ এ খবর দিয়েছে।
এর আগে ইসরাইলের ‘হারেজ’ নামের সংবাদপত্র খবর দেয় যে নেতেনেয়াহু গোপনে বাদশাহ আব্দুল্লার সাথে মিলিত হন এবং তারা আঞ্চলিক উন্নয়ন ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।
২০১৭সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নেতেনেয়াহু স্বীকার করেন যে সৌদি-ইসরায়েল এ দু’দেশের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক না থাকলেও রিয়াদের সাথে তেলাবিবের যোগাযোগ আছে এবং তা সবসময়ই গোপন রাখা হয়।
এ বিষয়ে ইরাণের অভিযোগ ভিন্ন। ইরাণের ভাষায়, ইসরায়েল ও সৌদি ইরাণের অগ্রগতিতে ভীত হয়ে দু’দেশ গোপনে মিলে ইরাণকে জব্দ করার পায়তারায় আছে।  ‘মারিভ’এর রাজনৈতিক ভাষ্যকার জেকি হুজি, ইরাণের ‘দি ইরাণ ফ্রন্ট পেইজ’ ওয়েব সাইটের এক বিশ্বস্ত বন্ধুসূত্রের উদৃতি দিয়ে সালমান-নেতেনেয়াহু বৈঠকের কথা উল্লেখ করেছেন। তিনি আরো দাবী করেন যে এ দু’দেশের মধ্যে বাদশাহ ২য় আব্দুল্লাহ’র মাধ্যমে সরাসরি যোগাযোগ রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT