1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অজানা না ফেরার দেশে সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান কয়ছর - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

অজানা না ফেরার দেশে সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান কয়ছর

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ১১৮৭ পড়া হয়েছে
সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান কয়ছর

সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান কয়ছর

মুক্তকথা সংবাদকক্ষ।। স্পোর্টসমাউথের বাংগালী সম্প্রদায়ে সকলের প্রিয় ফয়জুর রহমান কয়ছর আর নেই। গতকাল বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর বিকাল অনুমানিক ৪ঘটিকায় স্পোর্টসমাউথের কুইন আলেকজান্দ্রা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। জনাব ফয়জুর দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য কর্কটরোগে ভুগছিলেন।
কমিউনিটির সকলের প্রিয় ফয়জুর রহমান কয়ছর স্পোর্টসমাউথ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। তিনি সকলের কাছে ফয়জুর ভাই হিসেবেই সমধিক পরিচিত ছিলেন।
মৌলভীবাজার জেলার সাবেক এই ছাত্রনেতা স্পোর্টসমাউথ শহরের বাঙ্গালী সম্প্রদায়ে সুপরিচিত একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। কমিউনিটির বিভিন্নমুখী সমস্যায় নেতৃত্বের দায়ীত্ব নিতে গিয়ে তিনি স্পোর্টসমাউথ আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের এই কৃতি সন্তান, মনুমুখ পি টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। মৌলভীবাজারের মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে তার বাড়ী আছে। প্রয়াত ফয়জুরের জানাজার নামাজ আগামীকাল সোমবার ১ ঘটিকার সময় সাউথ সি স্পোর্টসমাউথ জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT