1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মন্ত্রী, মহিলা এমপি সহ ৪ বিশিষ্টজনকে পৌরসভার সম্বর্ধনা - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

মন্ত্রী, মহিলা এমপি সহ ৪ বিশিষ্টজনকে পৌরসভার সম্বর্ধনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ১৬৮৭ পড়া হয়েছে

মুক্তকথা অফিস।। মৌলভীবাজার জেলার ৩টি আসন থেকে নির্বাচিত সরকার দলীয় তিন সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যকে গেল ৯ মার্চ শনিবার মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাকে কেন্দ্র করে শহর জুড়ে তোরণ, ফেস্টুন লাগানো হয়েছিল। পৌর শহরের সরকারি স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথিরা ছিলেন মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।
সংবর্ধনাকে সৌন্দর্য্যমন্ডিত করতে সরকারি স্কুল মাঠে নৌকা দিয়ে মঞ্চ তৈরী করা ও প্যান্ডাল দিয়ে সাধারণ মানুষের জন্য বসার স্থান তৈরী করা হয়। সংসদ সদস্যদের সংবর্ধনার জন্য মৌলভীবাজার পৌরসভা সমূহ আয়োজন করে।
সংবর্ধনায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT