1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অপমৃত্যু না হত্যা! প্রয়াত মন্ত্রীর বাড়ির পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

অপমৃত্যু না হত্যা! প্রয়াত মন্ত্রীর বাড়ির পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৫৮২ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। হত্যা না অপমৃত্যু! এমন একটি প্রশ্ন ঘুরছে শহরের সাধারণ মানুষের মাঝে। মৌলভীবাজারে প্রায়াত সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বাড়ির পিছনের পুকুর থেকে অজ্ঞাত(৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ৫মার্চ রাত ১১টার সময় বাড়ির পুকুর থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
একজন পাহাড়াদার, বাড়ির পেছনের পুকুরে লাশটি পড়ে থাকতে দেখে বাড়ির লোকদের কাছে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এলাকার কতিপয় অধিবাসী জানান অজ্ঞাত মৃত এ লোককে ছন্নছাড়া পাগলের মত শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যেতো। অনেকেই মনে করেন এমন পাগল নিরীহ মানুষকে কে মারতে যাবে(?)। তবে প্রশ্ন হলো লোকটি মারা গেলো কিভাবে? চূড়ান্ত সুরতহাল বিবরণে মৃত্যুর মূল কারণ জানা যাবে বলেই মানুষের ধারণা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT