1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শহর থেকে ৭ শত ৬০ পিছ ইয়াবাসহ একজন আটক - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

শহর থেকে ৭ শত ৬০ পিছ ইয়াবাসহ একজন আটক

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৭ পড়া হয়েছে

জাকির হোসেন।। মৌলভীবাজার শহর থেকে ৭ শত ৬০ পিছ ইয়াবাসহ কুখ্যাত এক ইয়াবা ব্যবসায়ী আটক। গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৌলভীবাজার পৌর শহরের উত্তর কলিমাবাদ এলাকা থেকে ইয়াবা সম্রাট খ্যাত মুরাদ আলি মিলনকে ইয়াবা সহ আটক করে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তার কাছ থেকে ৭ শত ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

মুরাদ আলি মিলন মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে বলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ বিনয় ভুসন রায় বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউপি’র অন্তর্গত পাহাড় বর্ষিজোড়াস্থ বায়তুস সালাম জামে মসজিদ সম্মুখের রাস্তা হতে অভিযান পরিচালনা করে আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন মিয়া(৩১)কে ৬০ পিছ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। মামুন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনিঘাট ইউনিয়নের বর্ষিজোড়া শ্যমলী রোডের মোঃ সুফিয়ান মিয়ার ছেলে।
উক্ত ঘটনায় তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার মামলা নং-৩৬, তারিখ-২৯/০৯/২০২০ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, উক্ত আসামীর বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানার মামলা নং-৪, তারিখ-১০ জানু, ২০১৮; ধারা-১৯(১) এর ৯(ক)/১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আদালতে বিচারাধীন আছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT