1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৭৩০ পড়া হয়েছে

এমদাদুল হক : মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সার্বিক তত্ত্বাবধানে অদ্য ২০.০৯.২০২০ তারিখ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং লাইসেন্সবিহীন পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলার সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় তিনি ৩টি মামলায় ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট ৩,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
তাছাড়া, পণ্য/সেবার যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক লাভে পণ্য বিক্রয় করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অনুযায়ী ২টি পৃথক মামলায় মোট ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করেন। অন্যদিকে, অত্যাবশকীয় পণ্য বিক্রয়ের লাইসেন্স না থাকার অপরাধে ১ জন ব্যবসায়ীকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ৫০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া, কোন অনাকাঙ্ক্ষিত কারণে যেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পায় এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT