1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শ্রীমঙ্গলে পুলিশের সচেতনতা ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শ্রীমঙ্গলে পুলিশের সচেতনতা ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১২০৯ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ “মাস্ক পড়ার অভ্যাস কোভিড-১৯ মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে জেলা পুলিশের সচেতনতা মুলক ক্যাম্পেইন। বৃহস্পতিবার(১ এপ্রিল) বিকাল ৪টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এ কাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত ও থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক এর সভাপতিত্বে ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার এর যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত শ্রীমঙ্গল সার্কেল জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(জেলা বিশেষ শাখা) আরিফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা সাধারন সম্পাদক সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য্য লিটন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল ও সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।
এ সময় আলোচনা সভাস্থল থেকে মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপস্থিত সবাই। পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে সচেতনতা মূলক পরামর্শও প্রদান করাসহ পুলিশকে এব্যাপারে আরো এগিয়ে আসার আহবাণ জানান প্রধান অতিথি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT