1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আদেখা অচেনা দেশে চলে গেলন সাংবাদিক নূরুল ইসলাম - মুক্তকথা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

আদেখা অচেনা দেশে চলে গেলন সাংবাদিক নূরুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১১১৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ অকালে মৃত্যুর মিছিলে শরিক হলেন বহুমানুষের সুহৃদ সজ্জ্বন সুপরিচিত সাংবাদিক নূরুল ইসলাম। আজ রোববার ৪ এপ্রিল সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বেলা অনুমান সাড়ে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে অজানায় পাড়ি জমান। সাংবাদিকতার পাশাপাশি নুরুল ইসলাম রাজনীতির সাথেও জড়িত ছিলেন ওতোপ্রোতভাবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একজন প্রকাশ্য পৃষ্ঠপোষক ছিলেন আজীবন। ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল। জীবন মধ্যাহ্নে হয়েছিলেন জেলা সদরের ৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান। একাটুনা ইউনিয়নের গণ্ডেহরি গ্রামে ছিল তার বাড়ী।
গণ্ডেহরি গ্রামের এই কৃতি সন্তান সাংবাদিক রাজনীতিক নূরুল ইসলামের অকাল মৃত্যুতে গণমাধ্যমে অসংখ্য মানুষ বিভিন্ন শব্দে নিজেদের আকুতিময় ভালবাসার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। প্রকাশ করেছেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা। তাদের সাথে সুর মিলিয়ে আমরাও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আমাদের হৃদয়ের গভীর থেকে শোক ও সমবেদনা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT