1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধের সময় বাড়ানো হলো - মুক্তকথা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধের সময় বাড়ানো হলো

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৯৩৭ পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও সাতদিন বাড়ানো হয়েছে। চলবে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত। সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে আজ সোমবার(৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ(কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো। ইত্তেফাকসহ দেশের অনেক সংবাদপত্রই এ খবর প্রকাশ করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার(১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছিল সরকার। এ সময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT