1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রবীণ আলেম আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

প্রবীণ আলেম আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী

রাজন আহমদ॥
  • প্রকাশকাল : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৮৯৫ পড়া হয়েছে

মৌলভীবাজারের প্রবীণ আলেম, হাজার, হাজার আলেমগণের উস্তাজ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী (৬৭) মারা গেছেন।

গতকাল রাত ১ টা ১০ মিনিটে মৌলভীবাজার শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকাল ২ টা ৩০ মিনিটে মৌলভীবাজার টাউন ঈদগাহে ১ম যানাজা এবং বিকাল ৫ টা ৩০ মিনিটে বড়লেখা উপজেলার মুড়াউল গ্রামে ২য় যানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

মৃত্যু কালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য সহকর্মী ও আত্মীয়- স্বজন রেখে গেছেন।

আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী ১৯৫৪ সালে বড়লেখা উপজেলার মুড়াউল গ্রামে জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষ করে তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন। শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা এবং মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা এর মধ্যে অন্যতম।

আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সিলেটের প্রখ্যাত ওলীয়ে কামিল হযরত আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (র.) কাছ থেকে তরিকতের খেলাফত লাভ করেন। তিনি ফুলতলী ( র.) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী’র মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়াসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT