1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই বলেছেন পরিকল্পনামন্ত্রী মান্নান - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই বলেছেন পরিকল্পনামন্ত্রী মান্নান

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৫১৭ পড়া হয়েছে
কমলগঞ্জে পরিকল্পনামন্ত্রী

সকল ধর্মের মানুষের সম্মান রেখে অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সকল ধর্মের মানুষের সম্মান রেখে শেখ হাসিনার সরকার কাজ করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর।

শুক্রবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর শিববাজার উন্মুক্ত মণ্ডপ প্রাঙ্গনে মণিপুরী মহারাসলীলা উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্টী মণিপুরী জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সকল জাতি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের আগমনে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস উৎসবকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।’

তিনি আরোও বলেন, কৃষকেরা সার্বিকভাবে অনেক ভূর্তুকি পায়। ৭০ টাকার ইউরিয়া সার সরকার ১৭ টাকায় বিক্রি করে। সরকার কৃষকদের কাছে ৫ ভাগের ১ ভাগ দামে ইউরিয়া সার বিক্রি করে। এটা কি ভূর্তুকি নয়? কৃষকেরা ডিজেল এবং বিদ্যুৎ সেচের কাজে ব্যবহার করে, সেটাও কম দামে দেয়া হয়।’

তিনি বলেন, ‘নানা ভাবে আমরা কৃষদের সহায়তা দিয়ে থাকি। তাদের সাথে আমাদের কোন বিরোধ নয়, তারা আমাদেরই লোক।’ মন্ত্রী বলেন, ‘সকল বিবেচনা আখেরে জনগনের কল্যানেই করা হয়।’

আলোচনা সভায় মণিপুরী রাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সি, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দমোহন সিংহ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT