1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিয়ের এক মাসের মাথায় স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ ॥ মামলা - মুক্তকথা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

বিয়ের এক মাসের মাথায় স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ ॥ মামলা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৩৫৫ পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ের এক মাসে মাথায় শিরিন বেগম(২২)নামে গৃহবধূকে যৌতুকের জন্য পাষন্ড স্বামী অমানবিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত শিরিন বেগমের মা সোনাবান বেগম বাদী হয়ে মেয়ের জামাই শফিক মিয়াকে আসামি করে মৌলভীবাজারের জেলা আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২১ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে শিরিন বেগমের উপর হত্যার উদ্দেশে তার স্বামী ড্রাইভার শফিক মিয়া হামলা করেন।
অভিযোগ সূত্রে আরোও জানা যায়, শফিক আমার এবং আমার মেয়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায়ই টাকা পয়সা দাবী করতো সে অনুযায়ী আমরা তাকে অনেক টাকাও দিয়েছি। ঘটনার দিন শফিক আমার মেয়ে শিরিনের কাছে আমার দেয়া ৩ভরি ওজনের সোনার হার যার মূল্য প্রায় এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা, সেই হারটি শফিক বিক্রি করার জন্য আমার মেয়েকে চাপ দেয়। আমার মেয়ে হারটি দিতে না দিলে শফিক বেপরোয়া হয়ে আমার রান্না ঘর থেকে ধারালো দা দিয়ে আমার মেয়ে শিরিন বেগমকে প্রানে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে। শিরিনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারলে সেই কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম হাতের বুড়ো আংগুলের ডানফাকে পরে বুড়ো আংগুল দ্বিখন্ডিত হয়ে চামড়ায় লেগে ঝুলে থাকে। এরপর শফিক আমার মেয়ে শিরিনের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
শ্রীমঙ্গল থানার এস.আই সিরাজ বলেন, মামলার তদন্তের দায়িত্ব আমি পেয়েছি। ঘটনাটি সত্য, আসামি পলাতক রয়েছে। কিন্তু আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব দ্রুত আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT