1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জালালাবাদ সমিতির সাবেক সভাপতি সি এম তোফায়েল সামির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

জালালাবাদ সমিতির সাবেক সভাপতি সি এম তোফায়েল সামির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১২৫৭ পড়া হয়েছে

ঢাকা(৬ ডিসেম্বর ২০২১)

বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক ও সিলেটবাসীর প্রাচীন সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, উচ্চশিক্ষিত ও রুচিশীল সি এম তোফায়েল সামি জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেছেন। সিলেটবাসীর সার্বিক কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। সদালাপী এবং সজ্জন তোফায়েল সামির মৃত্যু সিলেটবাসীর জন্য এক অপূরনীয় ক্ষতি।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামির ভাই সিএম তোফায়েল সামি সোমবার (০৬ ডিসেম্বর) বেলা আনুমানিক ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তথ্য সূত্র: দীপংকর বর, জেষ্ঠ্য তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT