1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বদরুল হোসেনের জানাজায় শরীক হলেন পরিবেশমন্ত্রী - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

বদরুল হোসেনের জানাজায় শরীক হলেন পরিবেশমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৭৫৯ পড়া হয়েছে

ঢাকা, ৫ আগস্ট, শুক্রবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আজ জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল হোসেন এর জানাজায় অংশগ্রহণ করেছেন। তাঁর মৃত্যুর খবর জেনে তিনি ঢাকা থেকে জরুরিভিত্তিতে জুড়িতে গমন করেন।

মন্ত্রী এসময় মোঃ বদরুল হোসেন এর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন সবার নেতা, বড়ো ভাইয়ের মতো। তাঁকে বিশ্বাস করতাম, মানতাম। তাঁর হাত ধরেই রাজনীতি করেছি। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ, আওয়ামী পরিবার কৃতজ্ঞ। বদরুল ভাইয়ের মতো নেতা, জুড়ী, বড়লেখা তথা মৌলভীবাজারে বিরল।

মন্ত্রী বলেন, তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন, শিক্ষকতা করেছেন, জনপ্রতিনিধিত্ব করেছেন। সফলভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্ব করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে যেন জান্নাতবাসী করেন। মন্ত্রী এসময় তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন আল্লাহ যেনো তাঁদের এ শোক সইবার শক্তি দেন।

এসময় অন্যান্যের মধ্যে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এবং জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক সহ সর্বস্তরের জনগণ জানাজায় শরীক হন।

উল্লেখ্য, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ বদরুল হোসেন(৭৪) আজ শুক্রবার ভোর ৪.৩০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।
সংবাদ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT