1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পঞ্চগড়ে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানি, পরিবেশমন্ত্রীর গভীর শোক প্রকাশ - মুক্তকথা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানি, পরিবেশমন্ত্রীর গভীর শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১৫ পড়া হয়েছে
ঢাকা, রবিবার,২৫ সেপ্টেম্বরঃ

পঞ্চগড় জেলার করতোয়া নদীতে মাড়েয়া আউলিয়ারঘাট নামক এলাকায় নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানির মর্মান্তিক ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, যাত্রীগণ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহালয়া উপলক্ষ্যে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌকা যোগে শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে পারাপার হচ্ছিলেন। এ পর্যন্ত শিশু ও নারী সহ ২৪ জন নিহত হয়েছেন এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি। দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT