1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
তিন দিন ব্যাপী কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

তিন দিন ব্যাপী কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা

চা-শিল্পাঞ্চলীয় প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৭৩৯ পড়া হয়েছে

শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৮, ৯ ও ১০ মে তিন দিন ব্যাপী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার বিষয় ছিল কেরাত, হামদ/নাত, নির্ধারিত বক্তৃতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ, বাংলা রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি(স্বরচিত নির্বাচিত), ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা(একক), তাৎক্ষণিক অভিনয়, উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্য। রবীন্দ্র সংঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গ সংগীত, লোক সংঙ্গীত(ভাওয়াইয়া ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি) ও জারীগান(দল ভিত্তিক)।

 

তিন দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী ও শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মো: শোমসের আলী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT