1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম আর নেই - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম আর নেই

মতিয়ার চৌধুরী
  • প্রকাশকাল : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১০০৪ পড়া হয়েছে

জীবনের ওপারে চলে গেলেন প্রগতিশীল রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম

লন্ডন: শুক্রবার ১৪ জুলাই

গতকাল শুক্রবার লন্ডন সময় সকাল ৯টায় সন্ট্রোল লন্ডনের সেন্ট বাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৯ বছর।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর শাহ এনাম ১৭ বছর বয়সে জন্মস্থান বগুড়া শহরে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ যুদ্ধে ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন। যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা শাহ এনামকে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার চিকিৎসার জন্য বুলগেরিয়ায় পাঠিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি লন্ডনে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শাহ এনাম ব্রিটেনে নাট্য এবং সাংস্কৃতিক অঙ্গনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে গেছেন।

মৃত্যুকালে শাহ এনাম স্ত্রী, দুই পুত্র এক নাতি, এক নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শাহ এনামের প্রথম পুত্র জাপান থেকে দেশে ফিরে আসার পর তাকে সমাধিস্ত করার ব্যবস্থা করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT