1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিখরচায় চক্ষু চিকিৎসা - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

নিখরচায় চক্ষু চিকিৎসা

শ্রীমঙ্গল সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫৪ পড়া হয়েছে

প্রবীণ হিতৈষী সংঘের বিনামূল্যে চক্ষুসেবা

শ্রীমঙ্গল প্রবীণ হিতৈষী সংঘ ও বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের যৌথ উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিনামূল্যে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার, ৮ ডিসেম্বর’২৪ অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা কেন্দ্রে বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. ইফফাত জাহান তানিয়া, ডা. মিথিলা, ডা. আব্দুল মান্নান, ডা.অঞ্জন দেবনাথ, ডা. আব্দুল বাতেন তালুকদার দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।

চক্ষু সেবা কেন্দ্রে ৬ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসকগণ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ১৫০ জনকে বিনামূল্যে ঔষদ প্রদান করে ৮৭ জন’কে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল নেয়া হয়।

প্রবীন হিতৈষী সংঘের সদস্য সচিব মোঃ কাওছার ইকবাল বলেন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সবার আন্তরিক সহযোগিতায় এবং শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অন আমেরিকা ইনক এর আর্থিক সহযোগিতায় অন্যান্য বারের ন্যায় এবার ৪র্থ বারের মত চক্ষু শিবিরের আয়োজন করেছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উৎসাহ ও সর্বাত্বক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও শান্তি শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল, শ্রীমঙ্গল সরকারি কলেজের বিএনসিসি, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধ শতাধিক সদস্য স্বেচ্ছাসেবকের দ্বায়িত্বে নিয়োজিত ছিল।

সেবাকেন্দ্র পরিচালনায় ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের অধ্যাপক কৃষ্ণ লাল কালোয়ার, সৈয়দ সাইফুল ইসলাম ফুয়াদ, আব্দুর রউফ তালুকদার, এসএনএম ওয়াহিদুজ্জামান, রফি আহমদ চৌধুরী, মোঃ কাওছার ইকবাল, সুদর্শন শীল, বিজন দেব, সাইফুল ইসলাম, অজিত বৈদ্য, রনজিত রায় রন, রহিমা বেগম, সৈয়দ সায়েদ আহমেদ, মাওলানা আখলিস উদ্দিন, হাবুল দত্ত, নাজমুন নাহার লাভলী, পংকজ সরকার, মো: আল আমিন, জুয়েল কিবরিয়া প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT