1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাম জোটের বিক্ষোভ - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

বাম জোটের বিক্ষোভ

রাজনৈতিক সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮৫ পড়া হয়েছে

বাসদ নেতা আবু জাফর ও প্রণব জ্যোতি পালসহ
আটককৃতদের মুক্তির দাবিতে
মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ


বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার অন্যতম নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল -সহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটককৃত শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪ অক্টোবর’২৫ শনিবার বিকাল ৪:৪৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু এবং সঞ্চালনা করেন জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী।

সমাবেশে বক্তারা বলেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল স্বৈরাচার হাসিনার আমলে জনগণের ওপর চাপিয়ে দেওয়া সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে সিলেটের রাজনীতিতে সোচ্চার ছিলেন। শ্রমজীবী জনগণের সকল ন্যায়সংগত আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে জাফর, প্রণব সহ সিলেটের বামপন্থী নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে অন্যায়ভাবে নিপীড়নের শিকার হয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার মাধ্যমে শ্রমিকদের জেলে আটকে রাখাটাই প্রমাণ করে প্রশাসন আবার নতুন করে আজ্ঞাবহ স্বৈরাচারে পরিনত হচ্ছে। শ্রমিক নেতৃবৃন্দকে মামলা দিয়ে জেলে আটকে রেখে শ্রমজীবীদের ন্যায়সংগত আন্দোলনকে নস্যাৎ করা যাবে না, বরং ইতিহাস বলে গত ২০২৪ সালের দিকে ফিরে চাইলেই বুঝতে পারবেন শ্রমজীবীদের সাহস ও ক্ষমতা কেমন তা পরিলক্ষিত হবে। ফলে সময় থাকতে শ্রমজীবীদের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে এবং আবু জাফর, প্রণব জ্যোতি পালসহ ষড়যন্ত্রমূলক মামলায় আটককৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

ব্যাটারি রিকশার লাইসেন্স প্রদান সহ ৮ দফা দাবিতে গড়ে ওঠা দেশব্যাপী আন্দোলনের সংগঠন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আবু জাফর ও সিলেট জেলা সভাপতি প্রণব জ্যোতি পালের নেতৃত্বে সিলেটে রিকশার যৌক্তিক আন্দোলন গড়ে উঠে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনের ব্যাটারি রিকশা অন্যায় দমনের প্রতিবাদে ভিন্ন সংগঠনের গত ২৫ সেপ্টেম্বর’২৫ সিলেট শহরে ‘ব্যাটারি রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ ব্যানারে যে মিছিল বের হয় সেখানে জাফর-প্রণব সহ সংগ্রাম পরিষদের কোনো সম্পৃক্ততা ছিলো না। এমনকি উক্ত তারিখে আবু জাফর ঢাকায় বিলস এর দুই দিনব্যাপী এক সেমিনারে ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন সরকারের দুইজন উপদেষ্টাও। সেইদিনে উপস্থিত না থেকেও ২৭ সেপ্টেম্বর সংগ্রাম পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি পরবর্তী জেলা কার্যালয় থেকে পুলিশ কমিশনের সাথে সাক্ষাতের কথা বলে নিয়ে ২৫ তারিখে রিকশার মিছিল এবং ভাংচুরের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। নেতাদের দেখতে সিলেট কোতোয়ালি থানায় শ্রমিক নেতা সৈকত ও রনি গেলে তাদেরকেও আটক দেখানো হয়।

গত ২৯ তারিখ আবু জাফর, প্রণব জ্যোতি সহ আটককৃত চার জনের জামিন হলেও কারাগার থেকে ছাড়া হয়নি। জানতে চাইলে উক্ত নেতৃবৃন্দের নামে মামলা হতে পারে বলে পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো মর্মে জেলা কারাগার কর্তৃপক্ষ ছাড়তে পারবেন না বলে জানান। পরবর্তীতে নতুন করে আবার শ্রমিক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা করা হলো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT