1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবৈধ বালু পরিবহন, অতঃপর... - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

অবৈধ বালু পরিবহন, অতঃপর…

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৬২ পড়া হয়েছে

অবৈধ বালু পরিবহনের দায়ে কারাদন্ড ও জরিমানা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকা থেকে সেনাবাহিনী ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলার শ্রীপুর(কোনাগাঁও) গ্রামের আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলেরহাওর গ্রামের কয়ছর আলীকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডি.এম সাদিক আল শাফিন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) ডি.এম সাদিক আল শাফিন বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও অপরজনকে ২লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে এখন পর্যন্ত জরিমানার টাকা আদায় করা যায়নি, জরিমানার টাকা আদায় না হলে তাকে জেলে প্রেরণ করা হবে। এছাড়া অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার ধলাই নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। এতে নদীর প্রতিরক্ষা বাঁধ হুমকির মূখে পড়েছে, ক্ষতি হচ্ছে পরিবেশের, পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT