1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আব্দুল হাই এর নামাজে জানাযা অনুষ্ঠিত, পরিবেশমন্ত্রীর শোক - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

আব্দুল হাই এর নামাজে জানাযা অনুষ্ঠিত, পরিবেশমন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৯৬৮ পড়া হয়েছে

 

ঢাকা, ২১ নভেম্বর, ২০২১

প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের সাবেক উপপ‌রিচালক আব্দুল হাই এর নামাজে জানাযা আজ পরিবেশ অধিদপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, সচিব মোঃ মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন সহ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এক স্মৃতিচারণমূলক বক্তব্যে মরহুম আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, তিনি প‌রি‌বেশ অ‌ধিদপ্তর প‌রিবারের একজন সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, মিতভাষী, প‌রিশ্রমী ও বন্ধুসুলভ কর্মী ছি‌লেন। তাঁ‌র আকস্মিক মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থার সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা গভীরভা‌বে শোকাহত।

মন্ত্রী মরহুমকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। তিনি এসময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের প্রাক্তন উপপ‌রিচালক আব্দুল হাই শনিবার রা‌ত সাড়ে দশটায় হৃদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT