1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমনওয়েলথ মহাসচিবের প্রথম বাংলাদেশ সফর - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

কমনওয়েলথ মহাসচিবের প্রথম বাংলাদেশ সফর

আনসার আহমেদ উল্লাহ
  • প্রকাশকাল : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৯৮ পড়া হয়েছে

সামনে নির্বাচন
এ সময় কমনওয়েলথ মহাসচিব সরকারিভাবে বাংলাদেশে এসেছেন
এ তাঁর প্রথম বাংলাদেশ দেখা


 

কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে আজ(বৃহস্পতিবার) বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।

কমনওয়েলথ সচিবালয় জানিয়েছে, পাঁচ দিনের সফরে(২০ থেকে ২৪ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, হাইকমিশনারসহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কমনওয়েলথ মহাসচিব।

৫৬ সদস্যের কমনওয়েলথ সংস্থার মহাসচিবের এ আগমনে এই সংস্থার সহযোগিতা বাংলাদেশের সাথে আরও জোরদার হবে বলে ঢাকার কর্মকর্তা অনেকেই আশা করছেন।

এ সফরকালে তিনি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় জলবায়ু সহনশীলতা, বাণিজ্য, যুব উন্নয়ন এবং গণতান্ত্রিক শাসন, যা বাংলাদেশ ও কমনওয়েলথ উভয়ের জন্য অগ্রাধিকারমূলকবিষয় বলে এসবের ওপর গুরুত্ব দেওয়া হবে নিশ্চয়ই।

অভিজ্ঞ কর্মকর্তারা এ সফরকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে দেশের নেতৃত্বকে আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন।

মহাসচিব কমনওয়েলথ-সহায়তা প্রাপ্ত স্থানীয় উদ্যোগ পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটিউন্নয়ন প্রকল্পও পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

পরবর্তী কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের বৈঠকের আগে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT