1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চৈত্রমেলা শেষ হলো - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

চৈত্রমেলা শেষ হলো

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৪৬ পড়া হয়েছে

কমলগঞ্জে দু’দিনব্যাপী চৈত্রমেলা সম্পন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুরে দু’দিনব্যাপী ২৬তম চৈত্রমেলা সম্পন্ন হয়েছে। নয়বাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতি ও চৈত্রমেলা উদযাপন কমিটি আয়োজিত মেলার সমাপনী দিন শনিবার (১২ এপ্রিল) রাত ১০ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র এর মাধ্যমে সমাপ্তি ঘটে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান।

চৈত্রমেলা উদযাপন কমিটির সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ লোকমান এর সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সেলিম চৌধুরী, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, নূরুল মোহাইমীন মিল্টন, সমাজসেবক মাহমুদুর রহমান বাদশাহ, ইউপি সদস্য এম এ মুহিত, বিএনপি নেতা জুনেদ আহমদ প্রমুখ।

সভায় আয়োজকরা জানান, পূর্বের ধারাবাহিকতায় আবহমান বাঙালির সংস্কৃতিকে ধারন করার প্রত্যয়ে এবছর ২৬ তম চৈত্রমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও বিলুপ্তপ্রায় দেশীয় পণ্যসামগ্রী সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT