1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জঙ্গি দমনে দেশের স্বার্থে প্রয়োজনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

জঙ্গি দমনে দেশের স্বার্থে প্রয়োজনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫৬৫ পড়া হয়েছে

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি আস্তানায় বিশেষ অভিযান পরিচালনাকালে আইন-শৃংখলা বাহিনীকে এখন থেকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে অভিযানের পর আমরা শিক্ষা নিয়েছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রত্যেককে এখন থেকে আরো দায়িত্বশীল হতে হবে। ’
তিনি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিমানবন্দর থানা সংলগ্ন এলিট ফোর্স র‌্যাব সদর দপ্তরে সিলেটের জঙ্গি মামলায় নিহত র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের স্মরণে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, জঙ্গিদের নেটওয়ার্ক অনেকটা ভেঙ্গে পড়েছে। তারা ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসছে। তিনি বলেন, তারা কে কোথায় যাচ্ছে সে খবর পুলিশের কাছে আছে।
আইজিপি বলেন, জঙ্গি দমনের ক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে এবং এবিষয়ে দেশের স্বার্থে প্রয়োজনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এডিজি-অপস কর্নেল আনোয়ার লতিফ খান, এডিজি, এডমিন আব্দুল জলিল মন্ডল, এডমিন ডিরেক্টর উইং কমান্ডার মোফাজ্জল হোসেন, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খানসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিকশ ছিলেন।
মাহফিলে নিহত আজাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। -এইবেলাডটকম থেকে

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT