1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জীবন যাত্রার ছিয়াশী বছরের ইতি টানলেন সৌমিত্র চট্টপাধ্যায় - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

জীবন যাত্রার ছিয়াশী বছরের ইতি টানলেন সৌমিত্র চট্টপাধ্যায়

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৬৫২ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। হাসপাতালে দীর্ঘ চল্লিশ দিনের লড়াই শেষে গতকাল রোববার ভারতীয় সময় দুপুর সোয়া বারোটায় কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতা কেন্দ্রিক বাংলা সংস্কৃতাঙ্গনের কিংবদন্তীর অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতার কেওড়াতলা শ্মশানে দাহকর্ম সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬বছর।
কোটী মানুষের প্রিয় অভিনেতার শেষ যাত্রায় অনেক বরেণ্য মানুষের সাথে হেঁটে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুষ্ট করোণা’য় আক্রান্ত হয়ে সৌমিত্র গত সেপ্টেম্বর ২০২০এ বেলভিউতে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ প্রায় চল্লিশ দিন মৃত্যুর সাথে লড়াই করে শেষ রক্ষা আর হয়ে উঠলো না। বিদায় নিতেই হলো। তার মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সৌমিত্রের বিদায় বাংলা ও বাঙ্গালী সংস্কৃতির অঙ্গনে বিশাল এক ফাঁক তৈরী হলো। এ ফাঁক পূরণ হবার নয়। আর একজন সৌমিত্র আমরা আর কোনদিনই পাবো না। তার চিরবিদায়ে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সমবেদনা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT