1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নারী উদ্যোক্তাদের নিয়ে শ্রীমঙ্গলে মিলন মেলা অনুষ্ঠিত - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

নারী উদ্যোক্তাদের নিয়ে শ্রীমঙ্গলে মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৫২১ পড়া হয়েছে

নারী উদ্যোক্তাদের নিয়ে এই প্রথম শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় মিলন মেলা। মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধ শতাধিক নারী উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।

গতকাল শনিবার (৮ মার্চ) শহরস্থ গ্র্যাড তাজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত নারী উদ্যোক্তা সমাবেশ ও ইফতার মাহফিলে অংগ্রহণকারী সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে নারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সফল উদ্যোক্তা ও নারীনেত্রী মিতালি বিউটি পার্লারের স্বত্বাধিকারী মিতালি দাসের আমন্ত্রণে এবং নারী উদ্যোক্তাদের সহযোগিতায় অনুষ্ঠিত মিলন মেলায় একে অপরের সাথে পরিচিত হয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে পরামর্শ প্রদান করেন। উপস্থিত সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, নারী উদ্যোক্তাদের এক প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে দ্রুত একটি সংগঠন আত্মপ্রকাশ করবে। এবং একটি কার্যকরী কমিটি গঠন করে এর মাধ্যমে সারা দেশের নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করা হবে।

উদ্যোক্তা সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পপি বেগম, শ্রীমঙ্গল পৌরসভা মহিলা কাউন্সিলর শারমিন জাহান, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, দ্বারিকা পাল মহিলা কলেজের শিক্ষিকা জলি পাল, বিশিষ্ট সংগীত প্রশিক্ষক ও নারীনেত্রী ইপা বড়ুয়া মনি, জজ কোর্টের এ্যাডভোকেট চম্পা সিনহা, বাংলাদেশ টি স্টাফ স্টাফ এসোসিয়েশন নারী কমিটির সদস্য সচিব পিংকি বর্মা প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT