1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিজেদের মঙ্গলের জন্যই কোভিড টিকার কোর্স সম্পন্ন করার অনুরোধ পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

নিজেদের মঙ্গলের জন্যই কোভিড টিকার কোর্স সম্পন্ন করার অনুরোধ পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৯৭৫ পড়া হয়েছে

ঢাকা, (৮এপ্রিল) বৃহস্পতিবার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন নিজেদের মঙ্গলের জন্য সকলকেই কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করতে হবে। নিজের, পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনের সর্বোপরি সমাজের সকলের জীবন রক্ষার্থেই সময়মতো এ টিকা গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার(৮ এপ্রিল) বেলা ১টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহণ করার পরে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান এবং সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। তিনি বলেন, এ টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার সময় টেরও পাওয়া যায়নি। তাই অযথা গুজবে বিভ্রান্ত না হয়ে টিকা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণের সাথে একই হাসপাতালে কোভিড টিকার ১ম ডোজ গ্রহণ করেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন। সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT