1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাসদ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা - মুক্তকথা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

বাসদ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মৌলবীবাজার থেকে বিশ্বজিৎ নন্দী
  • প্রকাশকাল : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২০ পড়া হয়েছে

মৌলভীবাজার-৪ আসনের বাসদ মনোনীত এমপি পদপ্রার্থী
অ্যাডভোকেট আবুল হাসানের নির্বাচনী ইস্তেহার ঘোষণা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো: আবুল হাসান এর মই প্রতীকের নির্বাচনী ইস্তেহার ঘোষণা ও সমাবেশ শ্রীমঙ্গল চৌমুহনায় গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী ইস্তেহার ঘোষণা ও পাঠ করেন বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো: আবুল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সমীরণ পাল এবং সভা সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী।

বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সিলেট জেলা শাখার সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন, বাংলাদেশ যুব ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বিকাশ দাস বাপ্পন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT