1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিরল প্রজাতির মানুষমুখি মাকড়সা! - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

বিরল প্রজাতির মানুষমুখি মাকড়সা!

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০২ পড়া হয়েছে

কমলগঞ্জে দেখা মিলল বিরল প্রজাতির মাকড়সা!

দেখতে অবিকল মানুষের মুখমন্ডলের মত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনের একটি বাড়িতে দেখা মিলল বিরল প্রজাতির ‘ক্রেব স্পাইডার’ মাকড়সা। মাকড়সা দেখতে অবিকল মানুষের মুখমন্ডলের মত।

জানা যায়, উপজেলার মাধবপুর চা বাগানের ফাঁড়ি পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনে বুলবুল আহমেদের বাড়িতে গত শনিবার রাতে বিরল প্রজাতির মাকড়সাকে দেখতে পান বাড়ির মালিক বুলবুল আহমেদ। পরে মাকড়সাটিকে ধরে একটি কৌটাতে সংরক্ষণ করে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন।

খবর পেয়ে রোববার(৪ ফেব্রুয়ারী) বিকালে বাড়ির মালিক বুলবুল আহমেদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেন। পরে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিরল প্রজাতির মাকড়সা দেখে বন্যপ্রাণী বিভাগে এই মাকড়সার ছবি পাঠিয়ে মুঠোফোনে আলাপকালে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এই মাকড়সাটির নাম হচ্ছে ‘ক্রেব স্পাইডার’। বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এটির বিচরণ রয়েছে। এই মাকড়সাকে কোন গাছের ডালে উন্মুক্ত করে দেয়ার কথা বলেন তিনি। এদিন বিকালে বুলবুল আহমেদ ও তার মা জয়গুন বেগম বিরল প্রজাতির মাকড়সাটিকে কাঁঠাল গাছে উন্মুক্ত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT